ভেতরে যা আছে, বাইরেও তাই।
আমি আরিফ। ব্যবসা বানাই, সমস্যার সমাধান খুঁজি, নিজের হাতে ডিজাইন-ওয়েব-অ্যাপ শিখেছি, আর মাঝে মাঝে লিখি। যা মনে থাকে, তাই বলি — পরিবার, বন্ধু, কাস্টমার — কারো কাছেই লুকানোর কিছু নেই।
ঢাকায় থাকি, বেড়ে ওঠা মাদারীপুরে। হাতিম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস আর আনসারি প্রোডাক্টসের সাথে যুক্ত আছি — কিন্তু এই সাইট কোনো এজেন্সির না, এটা আমার। যা শিখছি, যা বানাচ্ছি, যা ভুল করছি — সবটাই এখানে খোলাখুলি।